প্রেম ও মিথ্যা পরস্পর বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখে। বিচ্ছেদ তখনই হয় যখন তৃতীয় পক্ষ সত্যের অনুপ্রবেশ ঘটে।
তুমি দুঃখ পেলে কান্না করতে পারো। আমি সেটাও পারছি না। আমার অনেক শূন্যতার ভীড়ে সবচেয়ে বড়ো শূন্যতা চোখের পানি।
আমার গায়ে নতুন পোশাক শোভা পায় না, কারণ পুরোনেরা তখন হিংসার নজরে তাকিয়ে থাকে।
কষ্টের পর সুখ পাওয়ার পর হারানো অসুখ অনুভব করলাম। অতঃপর বুঝলাম কষ্টটাকেই আমি ভালোবেসেছিলাম নিজের অজান্তে।
যেখানে ভালোবাসা আছে সেখানে চলে মিথ্যার রাজত্ব। যেখানে সত্য আছে সেখানে ভালোবাসা অস্তিত্বহীন।
পৃথিবীর সব যন্ত্রণা ভোগ করা শেষ, বাকি আছে কেবল মৃত্যু যন্ত্রণা।
তুমি চলে যাও, আমি তোমার পায়ের ছাপ গুনে জীবন কাটিয়ে দিবো।
আমার অনেক পরিচিত মানুষ আছে। কিন্তু আপন মানুষ একজনও নেই।
স্বপ্ন আকাশ ছোঁয়ার। কিন্তু মৃত্যু পতিত করবে সাড়ে তিন হাত মাটির বুকে।
বৈঠা বিহীন নৌকায় জীবনটা তুলে দিলাম অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমি আমাকে নিয়ে জোয়ার-বাটার লড়াইটা উপভোগ করছি। জোয়ার ফিরিয়ে দিচ্ছে, বাটা কাছে টানছে। বাটা ফিরিয়ে দিচ্ছে, জোয়ার কাছে টানছে। এ যেন এক অনন্ত সংগ্রাম, যেখানে কখনো আমি সামনে এগোই, আবার কখনো পিছিয়ে পড়ি। সময়ের স্রোত আমাকে ঠেলে নিয়ে যায় এমন এক পথে, যেখানে দিশা অজানা, গন্তব্য অচেনা। আমি মাঝেমাঝে প্রশ্ন করি নিজেকে—এই লড়াইয়ের শেষ কোথায়? তবু থেমে থাকার উপায় নেই, কারণ জীবন মানেই তো এমন অনিশ্চিত যাত্রা।
তুমি তৃপ্তির ঢেঁকুর তুলছো
কারো আদুরে ছোঁয়ায়।
আমি কাতরাচ্ছি
নিকোটিনের কালো ধোঁয়ায়।